খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া সড়কের খতিয়াখালী এলাকায় অবস্থিত একটি অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি ও পরিবেশগত ঝুঁকির কারণে কারখানাটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।সোমবার (২০ জুলাই-২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মিশকাতুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণ না করে পরিচালিত হচ্ছিল। বিশেষ করে কারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না থাকায় আশপাশের পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ কারখানার অনিয়মের সত্যতা পাওয়া যায়।এ সময় পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি সাময়িকভাবে সিলগালা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মিশকাতুল ইসলাম জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান আইন ও পরিবেশগত বিধি-বিধান লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT