
মোল্লা জাহাঙ্গীর আলম :
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে মাস্টার্স অব ল (এল,এল,এম) ডিগ্রি সম্পন্ন করলেন খুলনার কৃতি সন্তান আইনজীবী মো. সাইফুল ইসলাম। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষকবৃন্দ, স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী বক্তব্যে শিক্ষকরা বলেন, উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যমে সাইফুল ইসলাম তার পেশাগত জীবনে আরও দক্ষতার সাথে দেশ ও জাতির সেবা করবেন। বক্তারা আইনজীবী সাইফুল ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।এডভোকেট মো. সাইফুল ইসলাম খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দনগর গ্রামের কৃতি সন্তান। তিনি উক্ত ইউনিয়নের গোয়াড়া গ্রামের বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলমের নানাভাই হন। কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি আইন পেশায় নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি খুলনা জজ কোর্টের একজন কর্মরত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে।ক্রেস্ট গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে এডভোকেট সাইফুল ইসলাম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে আমি চির কৃতজ্ঞ। এখানকার শিক্ষকদের দিকনির্দেশনা ও জ্ঞান আমাকে সমৃদ্ধ করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান দিয়ে আমি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, এডভোকেট সাইফুল ইসলাম ইতোমধ্যেই আইন পেশায় সুপ্রতিষ্ঠিত। এলএলএম ডিগ্রি অর্জনের মাধ্যমে তার আইন বিষয়ক জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হলো। এলাকাবাসী ও সহকর্মী আইনজীবীরা তার এই সাফল্যে গর্বিত এবং তারা মনে করেন তার এই অর্জন রূপসা তথা খুলনার যুবসমাজের জন্য অনুপ্রেরণা।মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, এডভোকেট সাইফুল ইসলামের এই সাফল্য আমাদের জন্য গর্বের। আমার নানাভাই যেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও বড় ভূমিকা রাখতে পারেন। আমি তার ভবিষ্যৎ সাফল্য ও মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
