
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (সংরক্ষিত মহিলা মেম্বার) পদে পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান পরিষদের সফল সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সাবেক শিক্ষিকা নূরজাহান বেগম।জনসেবায় নিজেকে আরও একবার উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি এলাকার অবহেলিত মানুষের কল্যাণে এবং জনসেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চান।এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে নূরজাহান বেগম বলেন, “জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও দলমত নির্বিশেষে আমি মাগুরাঘোনা ইউনিয়নের আপামর জনসাধারণের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং আজীবন থাকতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সম্মানিত ভোটাররা যদি আমাকে পুনরায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও অব্যাহত রাখতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।”আসন্ন নির্বাচনে তিনি দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
