খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় দুর্গটনায় ৬ আহত পরীক্ষার্থী

[ccfic]

ডেস্ক :

রাজশাহীর বাগমারায় স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হওয়ায় তারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। রোববার দুপুরে উপজেলার হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়ে শিক্ষার্থীদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীরা হলেন- আম্বিয়া খাতুন, ইসমত আরা, ইসরাত জাহান, নাসরিন আক্তার, জান্নাতুন খাতুন ও ইকবাল হোসেন। এ ছাড়া অটোরিকশাচালক গোলাম হোসেনও আহত হয়েছেন।স্থানীয়রা জানায়, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীদের রোববার স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে কেউই পরীক্ষায় অংশ নিতে পারেননি।স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশাটি বসন্তপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ সাতজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, তিন কিলোমিটার দূরে মচমইল ডিগ্রি কলেজে আগে পরীক্ষাকেন্দ্র থাকলেও এবার প্রায় ১৫ কিলোমিটার দূরের ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।তবে এ অভিযোগ নাকচ করে হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র মচমইলে হলেও ডিগ্রি পরীক্ষার কেন্দ্র হিসেবে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।তিনি আরও বলেন, আহত শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য কলেজের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। প্রাথমিকভাবে তাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। পরে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT