খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

প্রক্সি দিয়ে সরকারি চাকরিতে যোগদান করতে এসে আটক

[ccfic]

ডেস্ক :

লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের পরিবর্তে অন্যকে (প্রক্সি) দিয়ে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দেওয়ানোর অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অফিস সহায়ক’ পদে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর যোগ দিতে এসে তাদের জালিয়াতি ধরা পড়ে।রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে এলে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. হালিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।শরিফুল ইসলাম জানান, ওই দিন ২০ জন অফিস সহায়ক এবং ৫ জন সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ছিল। মৌখিক পরীক্ষার সময় সব প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল। যোগ দিতে আসা প্রার্থীদের সঙ্গে সেই ছবির মিলিয়ে দেখতে গিয়ে চারজনের পরিচয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে কাগজপত্র ও ছবি যাচাই করে নিশ্চিত হওয়া যায়, এই চারজন নিজেরা মৌখিক পরীক্ষায় অংশ নেননি। তাদের হয়ে অন্য ব্যক্তি প্রক্সি হিসেবে পরীক্ষা দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। পরে লিখিতভাবেও স্বীকারোক্তি দেন যে, তাদের হয়ে অন্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিল।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪, ২৫ ও ২৮ আগস্ট অফিস সহায়ক (গ্রেড-২০) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে সে সময় অংশগ্রহণকারী সব প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল। সেই ছবির সঙ্গে যোগদান করতে আসা ব্যক্তিদের মিলিয়ে দেখেই জালিয়াতির বিষয়টি উদ্ঘাটিত হয়।আটক চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT