
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী। তার মৃত্যুতে শোকে মুহ্যমান এলাকাবাসী। জানা যায়,ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ার আবুশামা (প্রকাশ টুনু)র পূত্র ইউনুস কোম্পানী রাত আনুমানিক তিনটার দিকে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারই ভাইপো সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সদরে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে ইন্তেকাল করেছেন।তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তার বন্যা বইছে। রবিবার (১৯ জুলাই) জুহুরের নামাজের পর মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা সম্পন্ন হয়। এই জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে।ইউনুছ কোম্পানীর মৃত্যুতে শোকসহ সমবেদনা প্রকাশ করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ মেম্বার বজলুল রশিদ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ইয়াছিন আরাফাত টুটুল, সংবাদকর্মী এম আবু হেনা সাগর,ব্যবসায়ী নুরুল আমিন সোনা মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
