খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে মাসিক সভা, পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই-২৬) যোহর বাদ কেশবপুরের মুন লাইট ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সংস্থার সম্মানিত সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্যকালে তিন বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবন শেষে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজ ও জাতির কল্যাণে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং উপদেষ্টা ডাঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। কেশবপুর উপজেলার বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু ও মাতা নাসরিন নাহার-এর একমাত্র কন্যা সামন্তা মোস্তাফিজ-কে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে দোয়া করেন।সংগঠনের নেতৃবৃন্দ ঘোষণা দেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের মধ্যে যারা লেখাপড়া, নৈতিকতা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অন্য যেকোনো ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করবে, তাদের উৎসাহিত করতে সংস্থার পক্ষ থেকে নিয়মিত সম্মাননা প্রদান করা হবে। এহেন উদ্যোগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংস্থার নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT