খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ঈদগাঁওতে আমন ধানের বীজতলা সংগ্রহে ব্যস্ত মুখর কৃষকরা 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে বর্ষা মৌসুমে বৃষ্টিভেজা আবহাওয়া ও হঠাৎ প্রখর রোদ উপেক্ষে করে আমন ধানের বীজতলা সংগ্রহে ব্যস্তমুখর হয়ে উঠে কৃষকরা। মাঠজুড়ে চলছে সবুজে বীজতলা তৈরীর ধুম, কৃষকরা সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। ঈদগাঁও মাইজ পাড়াও জালালাবাদের বটতলী পাড়ায় কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যায়, কৃষকেরা পানিতে নেমে বীজতলা সংগ্রহ করেন। কোথাও পরিবারে সদস্যরা কাজ করেন,আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে বীজতলা সংগ্রহ করছেন। বৃষ্টিসহ রোদের পালা বদলের মধ্যেও কৃষকদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠে গ্রামের কৃষিজমি।স্থানীয় কৃষক নজির আহমদ জানান, ২/১দিন হলো অল্পটুকু জমিতে ধান ফেলা হয়েছে। সেটি পরিপূর্ণ চারা হয়ে তুলে রোপন করতে মাসাধিক সময় লাগতে পারে। প্রথম পযার্য়ে কিছু ধান ফেলেছিলাম, সেগুলো নষ্ট হয়ে পড়ায় দ্বিতীয় দফায় আবারো ফেলা হয়েছে। ঈদগাঁও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, চলতি আমন মৌসুমে ঈদগাঁওতে ৯শত হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা ঈদগাঁওতে আমন ধানের বীজতলা সংগ্রহে ব্যস্ত মুখর কৃষকরা  সম্প্রসার অধিদপ্তরের পক্ষ থেকে কিছু সংখ্যক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজধান বিতরন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT