খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ

পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরের পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে কবি, সাহিত্যিক ও গুণী ব্যক্তিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।শুক্রবার (১৭ জুলাই-২৬) সকাল সাড়ে ১০ টায় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার-এর সভাপতিত্বে এবং পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী খেলাঘর আসর কেশবপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ বড় ভাই। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন, পূরবি খেলাঘর আসরের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে , সাতাইশকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়া ডিগ্রী কলেজের শিক্ষক আলী আব্বাস, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শংকর রায়, মনোজ খেলাঘর আসরের সভাপতি ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম-সহ অন্যান্য সদস্যবৃন্দ।মতবিনিময় সভায়, খেলাঘর আসরের কার্যক্রমকে গতিশীল করা, সাম্মেলন এর প্রস্তুতি ও নতুন কমিটি গঠনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT