খুলনা, বাংলাদেশ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ আবু সাঈদসহ সকল শহীদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৷ বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) বিকেলে গাজীর মোড় থেকে ১১ দলীয় ঐক্য, কেশবপুর উপজেলা, যশোর-এর উদ্যোগে ওই র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি-পূর্ব সমাবেশে উপজেলা সেক্রেটারি জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব সাইদুর রহমান সাইদ, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর আমির জাকির হোসেন, শিবিরের পৌর সভাপতি বোরহান উদ্দিন, NCP কেশবপুর উপজেলার অন্যতম নেতা ইমনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।বক্তারা শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT