খুলনা, বাংলাদেশ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূইয়া, জালালাবাদের ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যাপক জিয়াউল করিম, উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী,এনসিপি সমন্বয় তারেক রহমান ও ছাত্রদল নেতা হাবিব আজাদ। জুলাই শহিদ নুরুল আমিনের পিতা সৈয়দ নূর, ঈদগাঁও উপজেলার জুলাই যোদ্ধাগণ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা আফাজ,উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু.মহিউদ্দিনসহ সরকারি দপ্তর কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্রশাসনিক কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপন ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ জালাল মুনির।আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ধারণ করে দেশ, জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT