খুলনা, বাংলাদেশ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরে যথাযথ মর্যাদায় “জুলাই শহিদ দিবস-২০২৬” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জুলাইয়ের শহিদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, জুলাই আন্দোলনে শহিদ তৌহিদুর রহমান রানার পিতা আব্দুল জব্বার মোল্লা, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের মূখ্য সমন্বয়ক সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মিরাজুল ইসলাম, জুলাই যোদ্ধা তাহমিদ আহমেদ মিশাদ প্রমূখ। আলোচনা সভা শেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান। পরে জুলাই যোদ্ধাদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌমেন বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহসভাপতি এনামুল হাসান নাঈম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জুলাই যোদ্ধা জাহাঙ্গীর করির পলাশ, পৌর ছাত্রদলের আহবায়ক ও জুলাই যোদ্ধা খায়রুল ইসলাম, জুলাই যোদ্ধা জামিল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT