খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

জালালাবাদে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে তরুন শিক্ষানুরাগী তকি 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে তরুণ শিক্ষানুরাগী আসির আওসাফ তকি। নিজ উদ্যোগে তিনি ইউনিয়নের ওয়ার্ডের বাজার এলাকা ও খাদেমের চরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।অব্যাহত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারগুলো সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে।তকি জানান,মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো সবচেয়ে বড় দায়িত্ব। মরহুম পিতার উত্তরাধিকারী হিসেবে তাঁর মতো সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।তিনি আরো জানান, তাঁর পিতার আদর্শ অনুসরণ করে সমাজসেবা ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়া জনসেবাকে আরো বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে জালালাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।স্থানীয়দের মতে, তরুণ এ সমাজসেবকের ধারাবাহিক মানবিক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT