খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

এক রাতে কবরস্থান থেকে ৯ কঙ্কাল গায়েব, আতঙ্কে এলাকাবাসী

[ccfic]

ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁদপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবর খোঁড়া অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে বুধবার (১৫ জুলাই রাতের কোনো এক সময় উপজেলার টেকিবাড়ি চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতাকর্মীরা কবরস্থানের আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় ৯টি কবরের মাটি খোঁড়া এবং ভেতরে কঙ্কাল নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাজারো মানুষ। পরে এলাকাবাসী ফাঁকা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT