খুলনা, বাংলাদেশ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

দেহব্যবসার জেরে খুলনায় চালক হত্যা, দম্পতির জবানবন্দি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

ইজিবাইক ছিনিয়ে নিতে চালক মারুফ সর্দার ওরফে ওমরকে হত্যার পর মরদেহ বাড়ির উঠানে মাটিচাপা দেওয়ার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দম্পতি মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন। পুলিশের প্রাথমিক তদন্তে দেহব্যবসার সূত্রে গড়ে ওঠা সম্পর্কে জেরে হত্যার তথ্য উঠে এসেছে।হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পেশাদার দেহব্যবসার সুবাদে ফাল্গুনী খাতুনের সাথে মুরাদ মোল্লার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে ছাড়াই তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন। আবাসিক হোটেল থেকে মুরাদের বাড়িতে যাওয়ার পথে ইজিবাইক চালক মারুফের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন ফাল্গুনী।চালকের একটি পা না থাকায় ইজিবাইকের ওপর তাদের লোভ পড়ে। ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই হত্যার ছক কষে তারা।ওসি বলেন, পরিকল্পনা অনুযায়ী গত ১৩ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়া মারুফকে ফোন করে মুরাদের বাড়িতে ডাকা হয়। প্রথমে চায়ের কাপে ঘুমের ওষুধ মেশানো হয়। কাজ না হওয়ায় রাত ১০টার দিকে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়। ১৫ মিনিট পর মারুফ নিস্তেজ হয়ে পড়লে রাত আড়াইটার দিকে বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া হয়। পরে ইজিবাইক টুকরো করে বিক্রি করে দেওয়া হয়।হত্যার পর রহস্য ফাঁসের হুমকি দিয়ে ফাল্গুনী মুরাদকে বিয়ে করেন। শুরুতে সংসার ভালো চললেও পরে ঝগড়া-মারধর লেগে থাকে। গত ১৩ জুলাই মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করলে সোমবার সকালে থানায় এসে মারুফ হত্যার রহস্য ফাঁস করেন ফাল্গুনী। তার তথ্যে মুরাদকে আটক করে পুলিশ এবং মাটিচাপা মরদেহ উদ্ধার করে।গত মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মুহিমের আদালতে টানা ৪ ঘণ্টা দায় স্বীকার করে জবানবন্দি দেন মুরাদ ও ফাল্গুনী। এর আগে সোমবার রাতে নিহতের বোন লিনা খাতুন মামলা দায়ের করেন।মারুফ খালিশপুরের পিপলস ব্যাচেলার কলোনিতে মা, স্ত্রী, সন্তান নিয়ে থাকতেন। সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। ময়না তদন্ত শেষে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT