
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরের মঙ্গলকোট বাজারের বিশিষ্ট চিকিৎসক এবং চর্মরোগ অভিজ্ঞ মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা নিবাসী জগদীশ চন্দ্র সিংহ (৮০) আর নেই। তিনি সোমবার গ্যাংগ্রিন জনিত রোগের চিকিৎসার জন্য ভারতে প্রবেশের পর মৃত্যুবরণ করেছেন, দিব্যান লোকান স গচ্ছতু।মঙ্গলবার (১৪ জুলাই-২৬) রাত ১২ টায় নিজ গ্রাম পাঁচপোতা মহাশ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাঁর এক স্ত্রী, এক ছেলে (মৃত) ও দুই মেয়ে। এলাকাসহ বহু দূর থেকে চর্মরোগ চিকিৎসার জন্য মঙ্গলকোট বাজারস্থ তাঁর চিকিৎসালয়ে ভিড় জমাতেন। মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক জুলফিকার আলি জানান, তার মৃত্যুতে বুধবার সকালে বাজারের সকল দোকান-পাঠ ১১-১টা পর্যন্ত দুই ঘন্টা বন্ধ রাখা হয় এবং তার আত্মার শান্তি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে দোকানদারদের নিয়ে বাড়িতে হাজির হন। এই বিশিষ্ট চর্মরোগ অভিজ্ঞ চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
