খুলনা, বাংলাদেশ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ফারুক হোসেন খানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।(৬৫)পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে স্তব্ধতা নেমে আসে।ফারুক হোসেন খানের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ডুমুরিয়ার দলিল লেখক মহলসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃত্ব দিয়ে আসছিলেন। সহকর্মী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন সংশ্লিষ্ট সকলে।এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “ফারুক হোসেন খানের মৃত্যুতে আমরা একজন দক্ষ অভিভাবক ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম। সমিতির উন্নয়নে তাঁর অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।”​নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT