খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঝড়ে ক্ষতিগ্রস্ত গিলাতলার অসহায় পরিবারের পাশে জবেদা কাদের ফাউন্ডেশন

[ccfic]

খানজাহান আলী থানা প্রতিনিধি :

খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শেখ গোলাম কিবরিয়া মিন্টু।১৩ জুলাই (সোমবার) সকালে তিনি গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়ার শেখপাড়া, গাজিপাড়া ঝড়কবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। ​পরিদর্শনকালে শেখ গোলাম কিবরিয়া মিন্টু ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দেখে তিনি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন।উপস্থিত দুর্গত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ” জবেদা কাদের ফাউন্ডেশন সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সাধ্যমতো আপনাদের পুনর্বাসন ও সহায়তার চেষ্টা করব।”পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুর্যোগ মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়ানোয় জবেদা কাদের ফাউন্ডেশন ও শেখ গোলাম কিবরিয়া মিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT