খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ইসলামাবাদে জাহানারা স্কুলের সামনের ফাটল পরিদর্শনে ইউএনও 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপদজনক ফাটল পরিদর্শন করলেন ইউএনওসহ স্থানীয় নেতৃবৃন্দরা। টানা ভারী বর্ষণে ঈদগাঁও নদী থেকে পানি নেমে যাওয়ায় নদীর পাশ্ববর্তী সড়ক সংলগ্ন পয়েন্টেই ১৩ জুলাই (সোমবার) সকালেই ফাটল সৃষ্টি হয়।এটি দ্রুতসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরে দিকে ঈদগাঁও উপজেলা নিবাহী অফিসার মংচিংনু মারমা উক্ত স্থানটিতে পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ নোমান ও ইউপি সদস্য জিকোসহ আরো অনেকে।পরিদর্শন শেষে ইউএনও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুতসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য, এটি টেকসই ভিত্তিতে বেড়ীবাঁধ না দিলে ভারী বৃষ্টিপাতে ভেঙে সামনে শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করেন স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT