
হামিদুল হক, রামু কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বন্যাকবলিত ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা এবং সম্প্রতি নদীর পানিতে ভেসে মারা যাওয়া শিশু সাজিদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ, ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ আলম ।এ সময় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি নদীতে ভেসে প্রাণ হারানো শিশু সাজিদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।এলাকাবাসী, দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
