খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

[ccfic]

ডেস্ক :

যাত্রী বেশে আকস্মিক পরিদর্শনে বের হয়েছিলেন ভারতের কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। সেখানে তিনি এক ব্যতিক্রমী বাস্তবতার মুখোমুখি হন। বাসে করে যাওয়ার সময় তিনি ভাড়া দিতে গিয়ে ভাংতি টাকা নেই বলে কন্ডাক্টরকে জানান। তখন কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেয়।শনিবার (১২ জুলাই) বেঙ্গালুরুতে ছদ্মবেশে ভ্রমণকালে মন্ত্রী যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। খবর ইন্ডিয়া টুডের।প্রতিবেদনে বলা হয়, মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বিএমটিসি বাসে ভ্রমণ করেন মন্ত্রী বাইরাথি সুরেশ। এ সময় এমন বেশকিছু সমস্যার মুখোমুখি হন তিনি, যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করে থাকেন। সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে, যখন একজন যাত্রী নামার জন্য ইশারা করা সত্ত্বেও একটি বিএমটিসি বাস স্টপেজে থামেনি। এরপর ঘটনাস্থলে ব্যবস্থা নিয়ে মন্ত্রী সুরেশ চালক ও কন্ডাক্টরকে বরখাস্তের নির্দেশ দেন।এ ছাড়া মন্ত্রী বাইরাথি সুরেশ হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে ভ্রমণকালে টিকিট কেনার জন্য কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দিয়েছিলেন। কন্ডাক্টর খুচরা টাকা না থাকার অজুহাত দেখিয়ে টিকিট না দিয়ে তাঁকে বাস থেকে নামিয়ে দেন।  এ ছাড়া বাইরাথি সুরেশ একজন অটোরিকশা চালকের সঙ্গে এক যাত্রীর ঝগড়ায় হস্তক্ষেপ করেন। ভাড়া মিটারে ৩০ রুপি দেখানো সত্ত্বেও ৩৬ রুপি দাবি করেছিলেন বলে অভিযোগ ছিল যাত্রীর।এ অভিযানের বিষয়ে পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ বলেন, জবাবদিহিতা জোরদার, পরিবহণ কর্মীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা উন্নত করতে বেঙ্গালুরুজুড়ে আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।এ গোপন অভিযানটি শহরের গণপরিবহণ ব্যবস্থায় উন্নত মান নিশ্চিত করার লক্ষ্যে কর্ণাটক সরকারের আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT