খুলনা, বাংলাদেশ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে  সাহিত্য আসর

[ccfic]

পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি 

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সু-সাহিত্যিক মনোজ বসু, চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য ও সাহিত্যিক মানকুমারী বসুর জীবন ও সৃষ্টির উপর সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ৫টায় কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আসরে শুভসংঘ কেশবপুর শাখার সহ-সভাপতি প্রবীর সরকার-এর সভাপতিত্বে এবং পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডল-এর সঞ্চালনায় সাহিত্য আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম ঘোষ। অনুষ্ঠানে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলাদাভাবে আলোচনা হয়। বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যের উপর আলোচনা করেন সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক, মধুসূদন গবেষক, কবি ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজ।কালজয়ী সাহিত্যিক মনোজ বসু’র জীবন ও সৃষ্টির উপর আলোচনা করেন, আবু শরাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য।সাহিত্যিক মানকুমারী বসু’র জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য’র জীবন ও কর্মের উপর আলোচনা করেন, প্রাবন্ধিক, লেখক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক তাপস মজুমদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেস- ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কেশবপুরের চার প্রধান কবিকে নিয়ে শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।সাহিত্য আসরে উপস্থিত ছিলেন, কেশবপুর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, প্রধান শিক্ষক নিখিল দাস, প্রভাষক রেজাউল ইসলাম, শিক্ষক আব্দুল খালেক, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহসভাপতি সমীর দাস, সুব্রত বসু, শুভসংঘ কেশবপুর শাখার নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদা সুলতানা, ক্রীড়া সম্পাদক শওকত আলী, সাংবাদিক শাহীনুর রহমান, মাসুম বিল্লাহ, কামরুজ্জামান রাজু, তাইফুর রহমানসহ স্থানীয় বহু কবি সাহিত্যিক এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আসরে উপস্থিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া খাতুন বলে, জীবনে প্রথম কবি সাহিত্যিকদের আলোচনা শুনলাম। আমার খুব ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT