খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক

[ccfic]

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মজনু মিয়া ওরফে বথু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই ২০২৬) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শেরপুর থানার মামলা নম্বর-২২, যার তারিখ ১১ জুলাই ২০২৬।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন এসএসসি পরীক্ষার্থী। তার মা মারা গেছেন। অভিযোগ রয়েছে, নানা প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মজনু মিয়া তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ঘটনার সময় অভিযুক্তের বড় স্ত্রী আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মজনু মিয়া ওরফে বথু উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত শাহের আলীর ছেলে। তার দুটি স্ত্রী রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।শেরপুর থানা পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT