খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

ঈদগড়ে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগড়ে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে নিখোঁজের চারদিন পরে সাজিদুল ইসলাম সাজিদ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১১ জুলাই) সকালে ঈদগাঁও উপজেলার ফুলেশ্বরী খালের গজালিয়া এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে ঈদগড় এলাকায় নিয়ে যান। নিহত সাজিদুল ইসলাম সাজিদ ঈদগড়ের কোনারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।গেল বুধবার (৮জুলাই) বিকেল ৫টার দিকে ঈদগড় হাসনাকাটা কোনাপাড়া সংলগ্ন ফুলেশ্বরী খালে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় সাজিদ।স্থানীয় ইউপি সদস্য জানান, কয়েকদিনের ভারী ও অতিভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলেশ্বরী খালে প্রবল স্রোতের সৃষ্টি হয়। বুধবার বিকেলে স্থানীয়দের সঙ্গে সাজিদও ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করছিল। একপর্যায়ে প্রবল স্রোতের টানে সে ভেসে যায়।ঘটনার পর স্থানীয় লোকজন, স্বজন ও পুলিশ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।ঈদগাঁও থানার ওসি বলেন, ৮ জুলাই নদীতে কাঠ কুড়ানোর সময় তীব্র স্রোতে কিশোরটি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিনি আরও বলেন, শনিবার সকালে ঈদগাঁও উপজেলার ফুলেশ্বরী খালের গজালিয়া নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহটি নদী থেকে তুলে রামুর ঈদগড় এলাকায় নিয়ে যান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT