খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

ঈদগাঁওতে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল দিলেন ইউপি পরিষদ 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ভারী বর্ষণে সৃষ্ট বন্যা,বৈরী আবহাওয়ার কারণে পানিবন্দি ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল বিতরন করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ। ১০ জুলাই (শনিবার) দুপুর ১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া (১নং ওয়ার্ড), মধ্যম মাইজ পাড়া (২নং ওয়ার্ড) এবং দক্ষিণ মাঝপাড়ায় (৩নং ওয়ার্ড) ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,জেলার উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) মো: শামীম আল ইমরান,ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের এবং ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। এসময় অংশ নেন ৩ নং ওয়ার্ড মেম্বার আমির হোসেনসহ আরো অনেকে।চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, তিন ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে দশ কেজি করে চাল ও শুকনা খাবার বিতরন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT