
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
“সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মণিরামপুর সাহিত্য পরিষদের ৯৯তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।শুক্রবার (১০ জুলাই-২৬) বিকেলে মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি হোসাইন নজরুল হক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শফিক শিমুর উপস্থাপনায় কবিতা পাঠ করেন, মোঃ আব্বাস উদ্দীন, মোঃ আতিয়ার রহমান, মোঃ কামরুজ্জামান, সায়ফুল আলম, মোঃ তুহিনুর রহমান, অন্তরা ইসলাম, শান্তনু চক্রবর্ত্তী, এরশাদ হারুন, মোঃ নাজমুল হুদা ও হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আগামী ১৪ আগষ্ট-২৬ ১০০তম মাসিক সাহিত্য আড্ডা উদযাপন নিয়ে একটি কমিটি গঠনসহ বিস্তারিত আলাপ-আলোচনা করা হয়। স্বনামধন্য প্রতিষ্ঠান মণিরামপুর সাহিত্য পরিষদ প্রতি ইংরেজী মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক সাহিত্য আড্ডা করে আসছে।
