খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

জালালাবাদ ছাতিপাড়া-হিন্দুপাড়া সড়কে স্থায়ী টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবী 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁওর ফুলেশ্বরী নদীর ভাঙ্গন আতংকে চরম ঝুঁকিতে রয়েছেন জালালাবাদের ছাতি পাড়া ও হিন্দুপাড়া এলাকার লোকজনসহ বহু বসতঘর।জানা যায়, ঈদগাঁও উপজেলার ফুলেশ্বরী নদীর সন্নিকটে অবস্থিত হিন্দুপাড়া ও ছাতিপাড়া গ্রাম। এ সড়ক দিয়ে স্থানীয় লোকজন ছাড়াও রাবার ড্র্যাম,পোকখালীসহ নানান এলাকার মানুষজন চলাফেরা করে থাকেন প্রতিনিয়ত। অসংখ্য পথচারী,কর্মজীবি,ছাত্র-ছাত্রী ও চাকরীজিবীদের চলাচলে মুখর থাকে সড়কটি। এটিই একসময়ে জনগুরুত্বপূর্ণ গ্রাম্য সড়ক ছিল। কাল বিবর্তনেই হারিয়ে যাচ্ছে পুরাতন সড়কটি। খালপাড় ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছেন না সড়ক দিয়ে।বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিদর্শনকালে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণের চিত্রটি চোখে পড়ে। ফুলে শ্বরী নদীর পাড় ভেঙে একেবারে সড়কের কাছা কাছিতে অবস্থান করছে। টানা বর্ষণে নদীর তীব্র পানির ধাক্কায় অপর অংশটি বারবার ক্ষতিগ্রস্থ হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এছাড়াও স্থানীয়দের মাঝে চরম ঝুঁকির পাশাপাশি নতুন করে প্লাবিত হওয়ার আশংকা কাটছেনা কোনভাবে।স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ পয়েন্ট এই সড়কটি। টানা বৃষ্টিপাতে নদীতে পানি পরিপূর্ণ। বৃষ্টি অব্যা হত থাকলে বিপদ সীমার উপর দিয়ে পানি চলা চলের শংকা কিন্তু কম নয়।  ফলে হিন্দুপাড়া, ছাতিপাড়া,বংকিম বাজার,ইদ্রিসপুর,মাইজ পাড়া সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাবে। অতিদ্রুত ঝুঁকি এলাকায় টেকসই বেড়ীবাঁধ দিয়ে জীবন রক্ষার দাবী। স্থানীয় এমইউপি কামাল হোসেন জানান, সড়ক টি ১৫ ফিটের ছিল। ঈদগাঁওর ফুলেশ্বরী নদীর  পানির ধাক্কায় ভাঙ্গতে ভাঙ্গতে এখন সড়কটি ৪ ফিট মত রয়েছে। অত্যান্ত ঝুঁকিপূর্ণ স্থানটি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বার বার অবগত করা হয় ঝুঁকিস্থানে বেড়ীবাঁধের জন্য। অন্যথায় ভাঙ্গন পরবর্তী বিশাল এলাকা পানিতে তলিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT