খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ

পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এলাকার গুরুত্বপূর্ণ একটি অবহেলিত কাচা রাস্তায় নতুন ইটের সোলিং দিয়ে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করে সড়কটি এখন যানবাহন ও পথচারীদের জন্য অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর “গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ২য় পর্যায় কর্মসূচী” ২০২৫-২০২৬ অর্থবছরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা জামির আলী গাজীর বাড়ী হতে সাংবাদিক তুহিন হোসেনের বাড়ী অভিমুখে ও সাজ্জাত মালীর বাড়ীর পার্শ্ব হতে গোপাল নন্দির বাড়ি অভিমুখে রাস্তা ইট ও মাটি দ্বারা উন্নয়ন করায় স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে এই সড়কে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য ছিল। নতুন ইটের সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।প্রকল্পের সভাপতি পাঁজিয়া (ইউপি সদস্য) সালমা বেগম জানান, প্রকল্পের ধরনঃ কাবিখা (খাদ্যশস্য) বরাদ্দের পরিমাণঃ ৪.৮৬৩ মেঃ টন গম। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পর্যায়ক্রমে এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT