খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

সাংসাদ লুৎফুর রহমান কাজলের নিদের্শনায়- জালালাবাদের হিন্দুপাড়া ছাতিপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

টানা পঞ্চম দিনের মতো ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়ালেন ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক ও জালালাবাদ ইউপি সদস্য কামাল হোসেন।কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নিদের্শনায় বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকালে জালালাবাদ ইউনিয়নের হিন্দু পাড়া,ছাতিপাড়া ও লরাবাগ এলাকায় পানিবন্দি লোকজনের মাঝে (ত্রাণ সরুপ) শুকনা খাবার বিতরন করা হয়েছে। এলাকায় পানিবন্দি কর্মহীন, ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন যুবদল নেতা,জনপ্রতিনিধি কামাল হোসেন বাড়ী বাড়ী গিয়ে। এসময় পানিবন্দি হয়েই ক্ষতিগ্রস্থ মানুষ অঝর নয়নে কান্নায় ভেঙে পড়েন। জলাবদ্ধতায় পানিবন্দি পরিবার সমুহের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এমন কার্যক্রম পরিচালনা করেন তিনি। এসময় অংশ নেন, ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাগর, সাবেক সভাপতি আরিফ, সাইফুদ্দিন,আসাদুল্লাহ,রুবেল দে,নিপাশ দে,আব্দুল হকসহ আরো অনেকে।শুকনা খাবার বিতরণকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান,যুবদল আহবায়ক কামাল হোসেন। তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন। তিনি বন্যা দুর্গতদের ধৈর্য ধরার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT