খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন -এনসিপি নেতা

[ccfic]

ডেস্ক :

বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফাইয়াজ তাজরিয়ান। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ তাজরিয়ানের (২৮) বাড়ি চট্টগ্রামে। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার পর ফাইয়াজ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে ওঠেন। এ সময় তার দ্রুতগতির মোটরসাইকেলটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, বৃষ্টির মধ্যে কাভার্ড ভ্যানটি ফ্লাইওভারে বিকল হয়ে পড়েছিল। পরে সেখানেই সেটি মেরামতের কাজ চলছিল। এমন সময় উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা ফাইয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, ‘তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছি না। তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এনসিপির একটি কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন ফাইয়াজ তাজরিয়ান। পরে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT