
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার জালালাবাদ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করে জালালাবাদ ইউনিয়ন পরিষদ।এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি)। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান কামাল হোসেনসহ অন্যান্যরা এতে মাদক,ছিনতাই,ডাকাতি,রাহজানি, সন্ত্রাস সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি টহল জোরদারের আহ্বান জানান বক্তারা।
