খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

খুলনায় ১০ বছরের ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ, মুহতামিম গ্রেপ্তার

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে পায়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, হাফেজ বানোর উদ্দেশ্যে শিশু মিরাজুল ইসলামকে ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। কিন্তু মাদ্রাসার মুহতামিম আসলাম উদ্দিন তাকে দিয়ে ব্যক্তিগত কাজ, গরু-ছাগল চরানোসহ বিভিন্ন ধরনের অমানবিক কাজ করাতেন। এসব কাজে আপত্তি জানালে শিশুটিকে প্রায়ই মারধর করা হতো। নির্যাতনের কারণে সে এর আগেও কয়েকবার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে।শিশুটির মা রত্না বেগম জানান, রোববার বিকেলে ছেলেকে আনতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মাদ্রাসার একটি কক্ষের ভেতরে শিশুটিকে পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত মুহতামিমকে আটক করে।এ ঘটনায় রোববার রাতেই শিশুটির মা বাদী হয়ে আড়ংঘাটা থানায় শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় মুহতামিম আসলাম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, শিকলবন্দী অবস্থায় উদ্ধার করা শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT