খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে করাতকলে গাছ চেরাইকালে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে গাছ চেরাইকালে করাতকলে কাজ করতে গিয়ে মনসুর আলম নামে এক শ্রমিকের একটি হাত কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল সকাল ১১টার দিকে ঈদগাঁও বাজারের একটি করাতকলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত মনসুর আলম উপজেলার ইসলামাবাদ ৭নং ওয়ার্ড খোদাই বাড়ী এলাকার বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিদিনের মতো ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব পাশে শফির মালিকানাধীন করাতকলে গাছ চেরাইয়ের কাজ করছিলেন মনসুর আলম। এসময় অসাবধানতাবশত তার হাত করাতে লেগে গেলে মুহূর্তেই কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় আশফাক উদ্দিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, তিনি ফেসবুকের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভি যোগ করেননি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT