
এম আবু হেনা সাগর
বৃষ্টি অনেকের জন্য ভোগান্তির কারণ হলে ও ছাতা কারিগরদের জন্য আশীর্বাদ। সারাবছরই তেমন কাজ না থাকলেও চলতি বর্ষাকালে বাড়তি উপার্জনের অন্যতম মাধ্যম।বর্ষাকাল ছাড়া ছাতার তেমন মুল্যায়ন থাকেনা। কিন্তু বৃষ্টি এলেই কদর বেড়ে যায়।হয়তো শিক ভাঙা, নয়তো কাপড় ছিঁড়ে গেছে, নয়তো হাতল ভাঙা। তখনই সেই ছাতা নিয়ে ছুটতে হয় ছাতা মেরামত কারিগরের কাছে। কিন্তু সেখানেও ভোগান্তি। তখন তারা ঠিক সময়ে আসেনা বা কদর বেড়ে যায় তাদের।চলমান বর্ষায় নতুন ছাতা কেনার পরিবর্তে পুরাতন ছাতা ঠিক করার হিড়িক পড়েছে ঈদগাঁও বাজারের ছাতা মেরামতকারীদের অস্থায়ী দোকান সমুহে।সারাবছর মুছি বা তালা ঠিকঠাকের কাজ করলেও বর্ষামৌসুমে বাড়তি উপার্জনের জন্য পাশাপাশি ছাতাও মেরামত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক ছাতা মেরামত কারিগর জানান, দুয়েকদিন ধরে বেশ কিছু ছাতা মেরামতের কাজ চলমান। এ কাজে কিছু বাড়তি টাকা আয় করা যায়। ৫ জুলাই বিকেলে সরেজমিন দেখা যায়, ঈদগাঁও বাজারের ডাকঘরের সামনে, পূবানী হোটেলে আশপাশ, ঈদগাঁও স্টেশন পপুলার লাইব্রেরীর সামনেসহ বাজারের বিভিন্ন পয়েন্ট ছাতা মেরামত করে যাচ্ছেন মৌসুমী ছাতা কারিগরেরা। এসব ভ্রাম্যমান দোকানগুলোতে ছাতা ঠিক করতে লোক জনদের জ্যাম চোখে পড়ছে। ছাতা মেরামতকারী শুক্কুর জানান, সাধারণ একটি নষ্ট ছাতা ঠিক করতে দ্বিগুন টাকা নিয়ে নিচ্ছেন সুযোগ বুঝে কারিগরেরা। চলতি বর্ষা মৌসুমে ঈদগাঁও বাজারের বিভিন্ন দোকানে ছাতা বিক্রির হিড়িক পড়েছে। দুয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। রবিবার দিনভর বৃষ্টি যেন ভোগান্তির সব মাত্রা অতিক্রম করে।
