
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ইসলামপুর মধ্যনাপিতখালী কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের সংস্কার কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নিলো যুবসমাজ।৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত একাধিক এলাকার সচেতন যুবক কবর স্থান সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন। এ সময় তারা কবরস্থানের ৮০ শতাংশ সংস্কার কাজ সম্পন্ন করেন।সংস্কার কাজে অংশ নিলেন মসজিদের ইমাম হাফেজ শওকত,মো.রেজাউল,হাফেজ সরওয়ার, মো.কাজল.লুৎফুর রহমান, আবিদ, ইব্রাহিম,ইউসুফসহ অনেক তরুণ ও যুবকরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানের বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও আগাছা জন্মে পরি বেশ নষ্ট হয়ে পড়েছিল। এমন অবস্থায় এলাকার যুবকদের মহতি উদ্যোগে কবরস্থান পরিষ্কার ও সংস্কারের কাজ করা হয়। তাদের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।সংগঠক শাওন জানান,সমাজের কল্যাণে তরুণ দের এমন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অন্যরাও অনু প্রাণিত হবে। এ উদ্যোগ আসলে প্রশংসার দাবী দার। যারা কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নিলেন,সকলের প্রতি চিরকৃতজ্ঞ।
