খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন,  হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

মাননীয় সংসদ সদস্য ৯০-যশোর-০৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নায়ন কর্মসূচী (এডিপি)র বিশেষ বরাদ্দের আওতায় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেলসহ বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।শুক্রবার (৩ জুলাই) কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন, যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এম. এ. জাসির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ তবিবুর রহমান এবং পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান।এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রকৃত উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগীদের এ সহায়তা আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের কাজে লাগানোর আহবান জানান।অনুষ্ঠান শেষে যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী বিনামূল্যে দরিদ্র ও অসহায়দের মধ্যে ২৬ টি সেলাই মেশিন, ৩০ টি বাই সাইকেল ২৭ টি হুইল চেয়ার, ১০৮ টি ফুটবল, ৪৯ টি ভলিবল ও ১২ টি ক্রিকেট সেট বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT