
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারে ঈদগাঁও উপজেলা নার্সারী মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল রাত ৮ টায় ঈদগাঁও বাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে আবছারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির ২০জন সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলের মতামতে ভিত্তিতে ঈদগাঁও উপজেলা নার্সারীর স্বত্বাধিকারী মো: মোজাম্মেল হককে সভাপতি,শামসুল আলমকে সহ সভাপতি,খালেদকে সাধারণ সম্পাদক এবং গিয়াস উদ্দিনকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়। পরে নবগঠিত কমিটিকে সদস্যরা ফুলেল সংবর্ধনা প্রদান করেন। গঠিত কমিটি তিন বছর মেয়াদে করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, সামাজিক ক্ষেত্রে বৃক্ষরোপন ও বিতরনে নানান সহযোগিতা করা হবে। উপজেলায় যারা বেকার যুবক রয়েছেন, তারা বাড়ীর আঙ্গিনায় পরিত্যক্ত জমিতে ফলজ,বনজ এবং ঔষুধি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহবান।
