খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

এইচএসি পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন রূপসার জাহাঙ্গীর আলম

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনার রূপসা উপজেলার বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম। এ বার্তা প্রচার করেছেন খুলনা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মিনা মিজানুর রহমানের অফিস থেকে। এক শুভেচ্ছা বার্তায় মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, আজ থেকে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। দীর্ঘ এক-দুই বছরের কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর ত্যাগের ফল তোমরা আজ খাতায় লিখে আসবে। আমি রূপসাবাসীর পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করছি।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার হলকে যুদ্ধক্ষেত্র না ভেবে নিজের মেধা প্রমাণের সুযোগ হিসেবে নিতে হবে। প্রশ্ন কঠিন মনে হলেও ঘাবড়ানো যাবে না। মাথা ঠান্ডা রেখে, আত্মবিশ্বাসের সাথে উত্তর লিখতে হবে। এক-দুইটা প্রশ্ন না পারলে জীবন থেমে থাকে না, সামগ্রিক ফলাফলই আসল।অভিভাবকদের উদ্দেশ্যে তার আহ্বান, এই সময়ে সন্তানদের উপর বাড়তি চাপ দিবেন না। তাদের পাশে বন্ধুর মতো থাকুন। একটু সাহস, একটু ভরসাই তাদের অনেক বড় শক্তি দেবে। শিক্ষকদের প্রতিও অনুরোধ, পরীক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দিয়ে তাদের পথ চলা সহজ করে দিন।এডভোকেট মিনা মিজানুর রহমান বলেন, মোল্লা জাহাঙ্গীর আলম সবসময় শিক্ষা ও সমাজের কল্যাণে কাজ করেন। তার এই শুভেচ্ছা বার্তা পরীক্ষার্থীদের মনোবল বাড়াবে বলে আমি বিশ্বাস করি।শেষে মোল্লা জাহাঙ্গীর আলম দোয়া করে বলেন,আল্লাহ তায়ালা যেন প্রত্যেক পরীক্ষার্থীর কলমে জোর দেন, মনে সাহস দেন। তোমরা যেন তোমাদের বাবা-মা, শিক্ষক ও দেশের মুখ উজ্জ্বল করতে পারো। তোমাদের সাফল্যের সংবাদ শোনার অপেক্ষায় রইলাম।মোল্লা জাহাঙ্গীর আলম, রূপসা, খুলনা, বার্তা প্রচারে. এডভোকেট মিনা মিজানুর রহমান, জজ কোর্ট, খুলনা।তোমাদের জন্য রূপসা থেকে দোয়া। আইনজীবী মিনা মিজানুর রহমানের পক্ষ থেকেও শুভকামনা। সাহস নিয়ে লিখো। #HSC2026 #শুভকামনা #রূপসা #খুলনা। বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT