খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ বেলা রানী দাস, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা মহানগরীর সোনাডাঙা এলাকা থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধার নাম বেলা রানী দাস। তিনি মানসিক ভারসাম্যহীন হলেও কথা বলতে পারেন বলে পরিবার সূত্রে জানা গেছে।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা রানী দাসের গায়ের রং শ্যামলা, গঠন রোগা-পাতলা, মাথার চুল কোকড়া। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং হাতে শাখা। সোনাডাঙা মেইন রোড, গির্জার পাশে, নিউমার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি, তিনি হারিয়ে যাওয়ার পর থেকে খুলনা শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের বিষয়ে সোনাডাঙা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যে কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারলে নগদ ১০ -হাজার  টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।যোগাযোগ. ১৫/১, সোনাডাঙা মেইন রোড, গির্জার পাশে, নিউমার্কেট, খুলনা। মোবাইল_01717-862986, 01712-664335.পরিবারের আকুল আবেদন, কেউ বেলা রানী দাসের সন্ধান পেলে দয়া করে উপরের ঠিকানা বা নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি তথ্য একটি মায়ের ঘরে ফেরার কারণ হতে পারে।বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬_খুলনা, মানবিক আবেদন – রূপসার- মোল্লা জাহাঙ্গীর আলম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT