খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান।এ সময় তিনি বলেন, শ্রমজীবী পরিবারের সন্তান হয়েও সঞ্জয় দেবনাথের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি সঞ্জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেন।পরে সঞ্জয় দেবনাথের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নিতে আক্কাস আলী ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT