খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চেরাগ নিভেনি, ফের আলো ছড়াতে ফিরছে ঈদগাঁওয়ের আলোচিত “আলাদীনের চেরাগ”

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে দীর্ঘকাল পর নতুন রুপে ফের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আলাদীনের চেরাগ। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, হারানো বা চুরি হওয়া মালামাল উদ্ধার ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে ফরিদুল আলমের নেতৃত্বাধীন এ সংগঠন।জানা যায়, আলাদীনের চেরাগ টিমের কার্যক্রম মূলত দুটি ধাপে পরিচালিত হয়। একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। অপর অংশটি মানুষের হারানো কিংবা চুরি হওয়া মোবাইল ফোন,মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজে পেতে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা করে থাকে।যদিও মানবিক সহায়তা কার্যক্রম চলমান ছিল, তবে টিমের সবচেয়ে আলোচিত উদ্যোগ,হারানো ও চুরি হওয়া মালামাল উদ্ধারে সহায়তা কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল। টিমের এডমিন ফরিদুল আলম প্রবাসে চলে যাওয়ায় ফলে এটির কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।সম্প্রতি তিনি দেশে ফিরে আসায় পুনরায় পুরোদমে কার্য ক্রম শুরু করার উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সন্তোষ প্রকাশ করেছেন। টিমের সদস্য আনোয়ার হোসেন বলেন, ১লা জুলাই (বুধবার) থেকে অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, আগের মত ‘আলাদীনের চেরাগ’ টিম মানুষের আস্থা ও সহযোগিতার প্রতীক হয়ে সমাজে ইতি বাচক ভূমিকা রাখবে। সে সাথে সাধারণ মানুষের আস্থার টিকানা হয়ে উঠে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT