খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

এফ এম রফিকুল ইসলাম খর্নিয়া ইউনিয়নবাসীর সেবায় জীবন উৎসর্গ করতে চান

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা :

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম রফিকুল ইসলাম এক গণসংযোগে খর্নিয়া ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।সম্প্রতি স্থানীয় ভোটার ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “খর্নিয়া ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আসন্ন নির্বাচনে খর্নিয়া ইউনিয়ন বাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অধিকার আদায়ে এবং এই ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। খর্নিয়া ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে পাশে থেকে জীবন উৎসর্গ করে দিতেও আমি কুণ্ঠাবোধ করব না।”মতবিনিময় সভায় তিনি খর্নিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, এবং আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং কৃষি ও শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ সমাজ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা এফ এম রফিকুল ইসলামের এই অঙ্গীকারকে সাধুবাদ জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন সৎ ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি হিসেবে তাকে সমর্থন করার আশ্বাস ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT