খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

নরসিংদীর শিবপুর উপজেলায় পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া

[ccfic]

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া অদ্য ২৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর নতুন ভবন অফিস কার্যালয় উদ্বোধন করেন, এছাড়া ও তিনি শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও শিবপুর মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ জন্য সরকারি কর্মকর্তা,কর্মচারীদের অবশ্যই অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম,জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া,উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,কে এম আবু রায়হান উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আব্দুল বাছেদ সহকারী প্রকৌশলী, কবির উদ্দিন আহমেদ প্রশাসনিক কর্মকর্তা, রওনক জাহান রনি প্রশাসনিক কর্মকর্তা, অনুপম দাস প্রদান সরকারি কাম হিসাব রক্ষক,‌ মোহাম্মদ আকতার হোসেন সার্ভেয়ার ,এ বি এম আক্তারুজ্জামান , জয়দেব চন্দ্র সূত্রধর সুশান্ত চন্দ্র সাহা ও মনিরুজ্জামান অফিস সহকারি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আরো বলেন, সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এর নতুন অফিস কার্যালয় উদ্বোধন করেন। একই সাথে তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী,নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়াও শিবপুর উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করুন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT