খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের নির্দেশনায় বীরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।রবিবার (২৮ জুন) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় মো. মনজুরুল ইসলামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক জরুরি সহায়তা প্রদান করা হয়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু), বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সদস্যসচিব তানভীর চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT