খুলনা, বাংলাদেশ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দেওয়ায় ছেলে গ্রেফতার 

[ccfic]

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি ঃ

নওগাঁর ধামইরহাটে মায়ের জমি ছেলের নামে না দেওয়ার কারনে বৃদ্ধা মায়ের হাতের রগ কেটে দিয়েছে।  পুলিশ সুত্রে জানা যায় যে, ধামইরহাট উপজেলা আলমপুর ইউনিয়নের অন্তগত বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা( ৬৮) কিছু জমি- জমা রয়েছে। ঐ বৃদ্ধা মায়ের জমি – জমা ছেলের নিজ নামে লিখে না দেওয়ার কারনে তার ছেলে আসাদুজ্জামান শামিম (৩৭) গত ৭ ই জুন ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরবর্তীতে আহত মা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেলে ১৪ জুন পুনরায় ধারালো চাকু দিয়ে ডান পায়ের রগ কেটে দেয়। ঘটনার বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের মহোদয়ের নজরে এলে তার কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কঠোর ভুমিকায় কয়েক দিন ধারাবাহিক ভাবে অভিযানের পর গোপন সংবাদ ভিত্তিতে ২৪ জুন রাত ৯টায় উপজেলার বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনার ধামইরহাট থানায় একটি মামলা হয়। যার নং ৩১ তাং ২৪/ ৬/ ২৬ ইং ধারা – ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ (২)পেনাল কোডে মামলা রজু করা হয়েছে। পুলিশ সুপার বলেন পিতা মাতার প্রতি এ ধরনে নৃশংসতা আচরণ কোন ভাবে মেনে নেওয়া যাবে না। গ্রেফতার কৃত কুলাংগার সন্তানের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়া ধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT