খুলনা, বাংলাদেশ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

শার্শার ডিহি ইউনিয়নের বেলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হক (৭৫)-কে বাররাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন-২৬) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৬ জুন-২৬) সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় মান্নান মেম্বারের বাড়ির সামনের ঈদগা মাঠে শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহিদ-এর উপস্থিতিতে এবং গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আনিস-এর নেতৃত্বে চৌকোষ পুলিশ দল বিউকল বাজিয়ে বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে শেষবারের মত রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে জানাজায় অংশ নেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহিদ, এস আই আনিস-সহ চৌকস পুলিশ দল, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আনসার আলী, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডিহি ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান-সহ ডিহি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়রুল হকের রুহের মাগফেরাতের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT