খুলনা, বাংলাদেশ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

বাঘারপাড়ায় সহিংসতা নিরসনে সম্প্রীতি  সভা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের বাঘারপাড়ায় সহিংসতা নিরসনে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘারপাড়া উপজেলা কমিটি এ সভার আয়োজন করে।বৃহস্পতিবার (২৫ জুন-২৬) যশোরের বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের কালীমন্দির প্রাঙ্গণে “সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক সম্প্রীতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিএফজির কো-অর্ডিনেটর মোঃ ইকরামুল কবির মিঠু, পিএফজির সদস্য উত্তম কুমার মণ্ডল, অনীল কুমার ইন্দ্র, চিত্রা মডেল কলেজের প্রভাষক স্বপন কুমার বিশ্বাস, বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অনুজ কুমার বিশ্বাস এবং মনি কুমার কেতু প্রমুখ।বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা নিশ্চিত করতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সহিংসতা ও বিভেদ পরিহার করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পিএফজি কমিটির কার্যক্রমের প্রশংসা করে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে পিএফজি নেতৃবৃন্দ এলাকায় শান্তি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT