খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

কেশবপুরে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ  প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় ১১ জন মৎস্যচাষীর মধ্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ওই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন-২৬) দুপুরে সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুফলভোগীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। মৎস্যচাষীদের মাঝে উপকরণ হিসেবে এয়ারেটর, মাছের খাবার, চুন, সার ও জিওলাইট দেওয়া হয়। এ সময় তাদের মাঝে পেঁপে গাছের চারাও বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রদর্শনীর ১১ জন চাষির নাম ও পুকুরের অবস্থান- মঙ্গলকোট ইউনিয়নে কন্দর্পুপুর গ্রামের মোঃ মোখলেছুর রহমান ও মাগুরখালী গ্রামের লাকি পারভীন। বিদ্যানন্দকাটি ইউনিয়নে পরচক্রা গ্রামের মোছাঃ সাদিয়া খাতুন। মজিদপুর ইউনিয়নে মজিদপুর গ্রামের মোঃ সামছুল আলম বুলবুল ও বাগদাই গ্রামের মোঃ তাজাম্মুল ইসলাম। কেশবপুর ইউনিয়নে কেশবপুর সদরের মূলগ্রাম গ্রামের মোঃ রায়ানুল হক এবং কেশবপুরের মোঃ কামাল উদ্দীন। সুফলাকাটি ইউনিয়নে সারুটিয়া গ্রামের ছবুরুন্নেছা বেগম। পাঁজিয়া ইউনিয়নে মাদারডাঙ্গা গ্রামের নার্গিস নাহার বানু গৌরীঘোনা ইউনিয়নে গৌরীঘোনা গ্রামের মুসলিমা খাতুন ও সুমন শেখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT