খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি, প্রাণনাশের হুমকিতে আতঙ্ক

[ccfic]

ডেস্ক :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে কাফনের কাপড় ও বেনামী চিঠি রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, বেনামী চিঠি এবং একটি খিলি পান আলামত হিসেবে জব্দ করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বরূপার চক এলাকায়। ভুক্তভোগী রঞ্জু মিস্ত্রির বাড়িতে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।রঞ্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় এবং একটি খোলা চিঠি রেখে যায়।সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বারান্দায় কাফনের কাপড় ও চিঠিটি দেখতে পান। এরপর থেকেই পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।তিনি বলেন, “ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।”চিঠির শিরোনামে লেখা ছিল— “বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।” চিঠিতে রঞ্জু মিস্ত্রি, তার স্ত্রী ও সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি জমি ছেড়ে দেওয়া এবং সীমানা নিয়ে বিভিন্ন হুমকিমূলক বক্তব্যও উল্লেখ করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কারও বাড়িতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তারা বলেন, “এ ধরনের ঘটনার পর আমরা রাতেও স্বাভাবিকভাবে ঘুমাতে পারছি না। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।”এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT