খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ঈদগাঁওর ভাদীতলায় ডাকাতের তান্ডব, মারধর ও মোবাইল লুট: এলাকাজুড়ে আতঙ্ক 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওর ভাদীতলায় সশস্ত্র ডাকাতদলের তাণ্ডবের ঘটনা ঘটে। বুধবার সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় সূত্র মতে,ইউনিয়নের ভাদী তলার স্থানীয় এক মাদ্রাসার পূর্ব পাশে একটি কালভার্ট (শফিক ফকিরের ব্রীজের) উপর রাতে বসে থাকা দুই ব্যক্তির ওপর অতর্কিতে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। এসময় তাদের মারধর করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। এসময় স্থানীয় লোকজন ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়ে গুলি ছুঁড়ে। জীবন বাঁচাতে এলাকাবাসীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়।সচেতন মহল জানান, সশস্ত্র ডাকাত এমন ভয়াবহ ঘটনা ঘটানোর কারনে এলাকায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অপরাধীরা এলাকা ছেড়ে পাহাড়ি দুর্গমে পালিয়ে গেলেও তারা যেকোন সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন।স্থানীয়রা অবিলম্বে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারসহ অপরাধীদের শনাক্ত পূর্বক চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT